ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে শতাধিক এনসিপি নেতা-কর্মী ও চরমোনাইয়ের বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 44

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু-র হাত ধরে তারা যোগদান করেন।

এনসিপি থেকে যোগদান করা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম এবং জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাদিকুর রহমান, রাসেল মোড়ল, হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদানকারীদের মধ্যে ছিলেন শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও অন্যান্য কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার ও সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী প্রমুখ।

বিএনপিতে নতুন এই যোগদানের মাধ্যমে দলের স্থানীয় শক্তি ও সমর্থন আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গাজীপুরে শতাধিক এনসিপি নেতা-কর্মী ও চরমোনাইয়ের বিএনপিতে যোগদান

প্রকাশঃ ০৫:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬