ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 64

কক্সবাজারের টেকনাফে নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেছেন।

আহত শিশুটির নাম আপনা আকতার। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। আপনা আকতার হোয়াইক্যং লম্বাবিল এলাকার হাজি মোহাম্মদ হোসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, গত চার দিন ধরে হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্যের দিক থেকে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ সকালে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার নিজ বাড়ির উঠানে খেলতে থাকা অবস্থায় শিশুটির মাথায় গুলি লাগে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তের ওপারে চলমান গোলাগুলির কারণে এপারে এসে গুলির আঘাতে শিশুটি আহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সড়ক অবরোধের কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

প্রকাশঃ ০১:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬