ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রজন্ম–২ বাসের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন । জবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 50

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং মুগদা–আরামবাগ এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম ‘প্রজন্ম–২’ বাসের ১৯তম ব্যাচের নবীনবরণ ও ১৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বাসাবো বালুর মাঠ সংলগ্ন চায়নিজ পার্ক রেস্টুরেন্টে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও প্রজন্ম–২ বাসের উপদেষ্টা পরিষদের সদস্য তাসিন, মইনুল, সারওয়ার ও লাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম–২ বাসের চালক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাসটির বর্তমান সভাপতি ওয়াজেদ হাসান, সাধারণ সম্পাদক রুদ্র দেব নাথ এবং সহসভাপতি খাইরুল ইসলাম রবি।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন পর্ব ছিল ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। রুম্মান, ইয়াকুব, জয়া, মোরসালিন, মাহফুজ, নয়ন, তানিম ও সাজিয়া—এই আটজন বিদায়ী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তাঁরা প্রজন্ম–২ বাসের সঙ্গে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন।

অন্যদিকে, ১৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বাসের প্রবীণ সদস্যরা। নবীনদের পরিচিতি পর্বে আয়োজিত প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাইফুর আহমেদ সিয়াম সেরা নির্বাচিত হন।

এ ছাড়া প্রবীণ শিক্ষার্থীদের নাম মনে রাখার প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আশরাফুল বাপ্পী এবং ছাত্রীদের মধ্যে মনোবিজ্ঞান বিভাগের নুসরাত করিম ফারিয়া বিজয়ী হন। সর্বোচ্চ সংখ্যক নাম সঠিকভাবে লিখে মূল পুরস্কারও অর্জন করেন আশরাফুল বাপ্পী।

অনুষ্ঠানে ১৯তম ব্যাচের আশরাফুল বাপ্পী, আরাফাত, জাহিদ খান, অভ্র সাহা, মুস্তাভি, ইমতিয়াজ উদ্দিন, তাইফুর আহমেদ সিয়াম, ইশতিয়াকুর রহমান ইশতি, নুসরাত করিম ফারিয়া, মোনতাহাসহ প্রজন্ম–২ বাসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পরিবেশনায় গান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বিকেল ৪টায় কেক কাটার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করা হয় এবং পরে প্রীতিভোজের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, প্রজন্ম–২ বাসের বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ এবং প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রজন্ম–২ বাসের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬