এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া
- প্রকাশঃ ০৮:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 69
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক (এলপিআর) ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। তিনি সোমবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের কাছে যোগদানপত্র জমা দেন।
ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী বছর এমএ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০০২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষকতা জীবন শুরু করেন ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে। ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ একাডেমিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।



























