তেঁতুলিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে গড়ে উঠল “বইয়ের সাথে বন্ধুত্ব” লাইব্রেরি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 67
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে গড়ে উঠেছে নতুন লাইব্রেরি। “বইয়ের সাথে বন্ধুত্ব” নামের এই প্রজেক্টের মাধ্যমে স্কুলের কিশোর–কিশোরীরা এবার বিশ্বের সব রঙের বই, বিভিন্ন ধর্ম, দর্শন ও মতাদর্শের চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি পাঠদান করছেন | ছবি: সংগৃহীত
স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোর পাঠ্যক্রমকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ প্রতিবছর চালু থাকে। “আমরা চাই, আমাদের কিশোর–কিশোরীরা বইয়ের জগতে প্রবেশ করে মুক্তচিন্তার সাথেই পরিচিত হোক।


























