ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড: বিচারে বিলম্ব নিয়ে স্ত্রীর আবেগঘন ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 64

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন ও প্রশ্নবিদ্ধ একটি পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। পোস্টে তিনি ইনকিলাব মঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জানতে চান—হাদি হত্যার বিচার আদায়ে কেন এখনো কোনো কর্মসূচির ডাক দেওয়া হয়নি।

বুধবার (—) দুপুর ২টা ৪০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ ওই পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, “ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে? বিচার হবে না—এই শব্দটাই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে—যেকোনো মূল্যে।” তবে বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “তবে এত দেরি বা সময় কেন লাগছে—এই প্রশ্ন থেকেই যায়।”

পোস্টে শহীদ ওসমান হাদির বক্তব্য ও আদর্শের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইন উদ্ধৃত করে হাদি বলেছিলেন—“সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।” সেই প্রসঙ্গ টেনে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, “যুক্তি-তর্কে না গিয়ে শুধু এটুকু বলি—আপনারাও জানেন কেন সবকিছু সহজে হচ্ছে না।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন হাদির উচ্চারণ করা সংগ্রামের দর্শন—“আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই-সংগ্রাম।” সেই আদর্শ ধারণ করেই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের একাংশে ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন রাবেয়া ইসলাম সম্পা। তাঁর ভাষ্য অনুযায়ী, হাদি বলতেন—“আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস।” ইনকিলাব মঞ্চের কর্মীদের নিঃস্বার্থ ত্যাগ, আর্থিক কষ্ট ও অনিশ্চিত ভবিষ্যতের কথাও তুলে ধরে তিনি প্রশ্ন করেন—হাদিকে হারিয়ে সেই ভাই-বোনেরা এখন কোন মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন?

রাবেয়া ইসলাম সম্পা লেখেন, “আপনারা যারা শুধু ভিডিও দেখে ওসমান হাদিকে ভালোবাসেন, তাহলে একবার ভাবুন—যাদের কাছে তিনি ছিল ২৪ ঘণ্টার ছায়া, তাদের অবস্থা কী!”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন—“আমাকে বলুন, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।” এরপর শহীদ হাদির একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি লেখেন—“দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি (৩২) গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিন দিন পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর জাতীয় কবির সমাধিপাশে তাঁকে দাফন করা হয়। শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড: বিচারে বিলম্ব নিয়ে স্ত্রীর আবেগঘন ফেসবুক পোস্ট

প্রকাশঃ ০২:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬