ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল: জামায়াতের সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক প্রেক্ষাপটে দেখতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 52

ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন—জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগের বিষয়টিও সেই সাধারণ প্রেক্ষাপটেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে ওই ভারতীয় কর্মকর্তা বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে শুক্রবারের ব্রিফিংয়ে এক সাংবাদিক রণধীর জয়সোয়ালের কাছে জানতে চান, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভারতের যোগাযোগের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর সঙ্গেও কি ভারতের যোগাযোগ রয়েছে—এ বিষয়ে ভারতের অবস্থান কী।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। যাদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও সেই সামগ্রিক প্রেক্ষাপটে দেখা উচিত।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশ–ভারত কূটনৈতিক সম্পর্কের পরিসরে রাজনৈতিক যোগাযোগের ধরন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল: জামায়াতের সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক প্রেক্ষাপটে দেখতে হবে

প্রকাশঃ ০২:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬