আইসিসির ভারতীয় কর্মকর্তা ভিসা না পাওয়ায় ঢাকায় আসছেন একজন প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 52
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত আলোচনা করতে ঢাকায় আসার কথা ছিল দুই আইসিসি কর্মকর্তার। তবে শেষ পর্যন্ত একমাত্র প্রতিনিধি আসছেন, কারণ ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি।
আইসিসির অ্যান্টি করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে বৈঠক করবেন। প্রতিবেদনে জানা গেছে, তিনি বাংলাদেশের সরকারের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তন সংক্রান্ত আলোচনার জন্য আজ (১৭ জানুয়ারি) বিসিবি ও সরকারের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, আইসিসির প্রতিনিধি আসছেন। সভাপতি ও সহ-সভাপতি বৈঠকে অংশ নেবেন। আমরা আশা করি বৈঠক থেকে ভালো আউটকাম আসবে।
এই সফর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























