ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালট অনিয়ম ও প্রভাব বিস্তার নিয়ে ছাত্রদলকে আলোচনায় আমন্ত্রণ ইসির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 72

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে অবস্থানরত ছাত্রদলকে আলোচনা সভায় আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাক সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আমরা কমিশনের আমন্ত্রণ গ্রহণ করেছি। কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। এর আগে নিজেদের মধ্যে কৌশল নির্ধারণ করছি।

এর আগে সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের নেতাকর্মীরা আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করার জন্য জড়ো হন। পুলিশের ব্যারিকেডের কারণে তাঁরা সরাসরি কার্যালয়ের সামনে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। নেতাকর্মীরা সড়কের ওপর অবস্থান নেওয়ায় এবং খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান প্রদর্শনের কারণে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ পথচারীদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

নির্বাচন কমিশন এবং ছাত্রদলের মধ্যে আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধান আনার চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ব্যালট অনিয়ম ও প্রভাব বিস্তার নিয়ে ছাত্রদলকে আলোচনায় আমন্ত্রণ ইসির

প্রকাশঃ ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬