ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাকসু ও শাকসু সচলের দাবিতে ​বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশঃ ০৭:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 49

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাকসু ও ব্রাকসু নির্বাচনী কার্যক্রম পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীরা সোমবার (১৯ জানুয়ারি) বিক্ষোভ মিছিল করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা শাকসু এবং ব্রাকসু কার্যক্রম পুনঃসূচনা ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, “হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না” এবং “৯ দফার এক দাবি, সব ক্যাম্পাসেই সংসদ”।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী আহমাদুল হক আলভী বলেন, “একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠার বাধা সৃষ্টি করেছে। তারা শাকসু ও ব্রাকসু নির্বাচন বন্ধ করতে ষড়যন্ত্র করেছে। আমরা চাই, প্রশাসন শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত করে ছাত্র সংসদ পুনঃপ্রতিষ্ঠা করুক।”

অন্য শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “নির্বাচন স্থগিত করার জন্য পেশিশক্তি প্রয়োগ করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। আমাদের দাবি স্পষ্ট—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সময়মতো এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ গঠন করতে হবে। শাকসু নির্বাচন ২০ জানুয়ারি এবং ব্রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হোক।”

শিক্ষার্থীরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেছেন, তারা আর কোনও অনিয়ম বা ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক গ্রহণ করবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীদের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ব্রাকসু ও শাকসু সচলের দাবিতে ​বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশঃ ০৭:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬