ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-হৃদয়-এরশাদ

মো: জিসান রহমান । মাভাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 72

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. জাহিদ হোসেন, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি হৃদয় হোসাইন। সহ-সভাপতির পদটি লাভ করেছেন দৈনিক টাংগাইল সমাচারের প্রতিনিধি মো. এরশাদ।

১৯ জানুয়ারি (সোমবার) সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তী দিন, ২০ জানুয়ারি সাংবাদিক সমিতির অফিসিয়াল পেইজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন—

যুগ্ম সম্পাদক: দৈনিক এশিয়া প্রতিনিধি ইশরাত জাহান ইশা

সাংগঠনিক সম্পাদক: চ্যানেল ২১ মো. নাজমুল হাসান ভুঁইয়া

কোষাধ্যক্ষ: দৈনিক যায়যায়কা সমাপ্তি খান

সহ-সাংগঠনিক সম্পাদক: আজকের বাংলা রায়হান আহমেদ

দপ্তর সম্পাদক: আরটিভি অনলাইন আতিক মাহবুব তাঞ্জিম

উপ-দপ্তর সম্পাদক: দৈনিক কালের কণ্ঠ তকী তাহমিদ ফরহাদ

প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক দেশ বুলেটিন হৃদয় হোসাইন

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আবু বকর সিদ্দিক রবিন, ইমতিয়াজ আহমেদ ইমন, মো. জিসান রহমান, সাজ্জাদুল ইসলাম সৈকত, সাজ্জাদ হোসাইন সোহান, আবিদ ফেরদৌস মিয়া।

নবনির্বাচিত সভাপতি জাহিদ সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসভিত্তিক দায়িত্বশীল সংবাদচর্চা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক হৃদয় বলেন, স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে সমিতিকে আরও সক্রিয় ও গতিশীল করা হবে।

নতুন নেতৃত্বকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরবে।

উল্লেখ্য, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-হৃদয়-এরশাদ

প্রকাশঃ ০৯:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬