ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলযোগে এসে গুলি, কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 43

ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

আহত হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে। তার ছোট ভাই রাকিব হোসেন জানান, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার সময় ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মোটরসাইকেলযোগে এসে গুলি, কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসপাতালে

প্রকাশঃ ০২:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬