ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদিপ্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 42

প্রবাসী বাংলাদেশি কর্মীদের সুবিধার্থে সৌদি আরব–বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র ২০ হাজার টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসীরা পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহজে করতে পারবে এবং রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসও বড় ধরনের লাভবান হবে।

উপদেষ্টা বলেন, পবিত্র হজের সময় সাধারণত বিমানের অনেক ফ্লাইট ফেরার পথে ফাঁকা থাকে। এবার সেই ফাঁকা আসনগুলো কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের জন্য প্রথমবারের মতো ১০০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষ ভাড়া অনুযায়ী মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন টিকিট ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। মদিনা–ঢাকা–মদিনা ও জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা।

এই সুবিধা বাংলাদেশে আসার ক্ষেত্রে ১৮ এপ্রিল থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’ তিনি উল্লেখ করেছেন, অতীতে কিছু ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে কার্যকর হয়নি, তাই এবার উদ্যোগটি শতভাগ কার্যকর রাখতে খেয়াল রাখা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদিপ্রবাসীরা

প্রকাশঃ ০৫:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬