ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি নাগরিকদের নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

  • প্রকাশঃ ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 5

ছবি : সংগৃহীত

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িত অনভিবাসী ভিসাধারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়েও সতর্ক করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সুবিধার অপব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির অনভিবাসী ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যও ঘোষণা করা হতে পারে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বিদেশি নাগরিকদের নিজেদের খরচ বহনের জন্য প্রস্তুত থাকা উচিত। সরকারি সহায়তার ওপর নির্ভর না করে নিজস্ব আর্থিক সক্ষমতা নিশ্চিত করেই ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

বিদেশি নাগরিকদের নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

প্রকাশঃ ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬