ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, কাফনের কাপড়সহ উড়োচিঠি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 87

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে কাফনের কাপড়সহ একটি উড়োচিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। আজ রোববার চিঠিটি পাওয়ার পর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

শাহজাহান চৌধুরী এই আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ। বর্তমানে তিনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

হুমকির বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ফোন করেন এবং এ ধরনের হুমকিতে সাহস না হারিয়ে নির্বাচনী মাঠে পুরোদমে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, “কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির ভাষা অত্যন্ত কুরুচিপূর্ণ, উদ্বেগজনক এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, আজ সকাল ৯টার দিকে ডাক বিভাগের একজন পিয়ন শাহজাহান চৌধুরীর বাড়িতে চিঠিটি পৌঁছে দেন। চিঠি খুলে দেখা যায়, সেখানে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং তা না করলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে সাদা কাপড়ের একটি টুকরা, যা কাফনের কাপড় বলে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত ছিল।

চিঠিতে প্রেরক হিসেবে মুমিনুল আলম নাম উল্লেখ করা হয়েছে। সেখানে কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করে মুমিনুল আলমকে আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে—
“আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, বিএনপির প্রার্থীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কক্সবাজারে বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, কাফনের কাপড়সহ উড়োচিঠি

প্রকাশঃ ১১:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬