ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:৩৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 23

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার জামান নিজাম চৌধুরীজানকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ফেসবুক ভিডিওতে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা এবং দলীয় প্রতীক ধানের শীষে ভোট চাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ‘প্রিয় আনোয়ারা’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রচারিত হলে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে।

এ প্রেক্ষিতে ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান শাহরিয়ার শামস স্বাক্ষরিত শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম সিনিয়র সিভিল জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সরোয়ার জামান নিজাম চৌধুরীজান চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং এলাকায় একজন পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সব প্রার্থীর ক্ষেত্রেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

প্রকাশঃ ০৩:৩৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬