ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দী অবস্থায় মায়ের মৃত্যু, জানাজায় অংশ নিতে সাময়িক মুক্তি পেলেন আ. লীগ নেতা মাহ্ ফুজুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 83

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র মাহ্ ফুজুল হক তার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

শুক্রবার বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া জমদ্দার বাড়িতে মরহুমা বদরুন্নেসার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নির্ধারিত সময় শেষে মাহ্ ফুজুল হককে পুনরায় কারাগারে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তির আদেশের ভিত্তিতে ঢাকা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মাহ্ ফুজুল হককে ফরিদগঞ্জে আনা হয়। ফরিদগঞ্জ থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেই তিনি জানাজায় অংশ নেন।

মাহ্ ফুজুল হক ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৭ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।

পুলিশ সূত্র জানায়, তার মা বদরুন্নেসা বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শেষবারের মতো মায়ের মুখ দেখা এবং দাফনে অংশগ্রহণের সুযোগ দিতে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গত বছরের ৮ অক্টোবর ঢাকার ডেমরা থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কারাবন্দী অবস্থায় মায়ের মৃত্যু, জানাজায় অংশ নিতে সাময়িক মুক্তি পেলেন আ. লীগ নেতা মাহ্ ফুজুল হক

প্রকাশঃ ১১:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬