ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে জমি বিরোধে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 24

রামু উপজেলার খেদারঘোনা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতার হামলায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রোববার (১৮ জানুয়ারি) সকালে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জায়গায় সকালে বাকবিতণ্ডার একপর্যায়ে ফরিদুল আলমের ছেলে ও খুনিয়াপালং ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু অতর্কিত হামলা চালিয়ে রেহেনাকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।

নিহত রেহেনা বেগম ছাত্রদলের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা এবং তিনি জুলাই গণ-অভ্যুত্থানে একজন সক্রিয় সংগঠক ছিলেন। কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, আমার ছোটভাই, আমার সহযোদ্ধা, জুলাই অভ্যুত্থানের অগ্রসৈনিক ছোটনের মায়ের হত্যার বিচার দাবি করছি। যারা সরাসরি বা নেপথ্যে জড়িত, তাদের সকলের শাস্তি চাই।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কক্সবাজারে জমি বিরোধে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

প্রকাশঃ ০৫:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬