ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে পোশাক কারখানায় গণঅসুস্থতা, শতাধিক শ্রমিক চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 18

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এক্সপোর্ট ভিলেজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (আজ) সকালে কারখানার ভেতরে কাজ করার সময় একে একে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার কিছু সময় পর হঠাৎ করে একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকেন। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল ও শ্রমিক সূত্র জানায়, অসুস্থদের মধ্যে নারী ও পুরুষ উভয় শ্রমিকই রয়েছেন। তাঁদের বেশির ভাগের মধ্যে বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ দেখা গেছে। চিকিৎসকেরা তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন।

উল্লেখ্য, এর আগেও গত সোমবার একই কারখানায় অন্তত ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ওই দিন এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি পালন করছিলেন। সে সময়ও অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “শ্রমিকেরা কী কারণে এভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

একই কারখানায় অল্প সময়ের ব্যবধানে বারবার শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

টঙ্গীতে পোশাক কারখানায় গণঅসুস্থতা, শতাধিক শ্রমিক চিকিৎসাধীন

প্রকাশঃ ০২:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬