ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে হত্যা ও মাদক মামলার আসামির রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 26

নরসিংদীর রায়পুরা উপজেলায় আহমেদুল কবির (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (আজ) বেলা ১১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের কাজী মো. বশির উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আহমেদুল কবির রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় আহমেদুল কবিরের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। খবর পেয়ে রায়পুরা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ বলেন, মরদেহে ধারালো অস্ত্রের ৫ থেকে ৭টি গভীর কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে এবং এর পেছনে কী কারণ রয়েছে—তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নরসিংদীতে হত্যা ও মাদক মামলার আসামির রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশঃ ০১:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬