ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিতলে ২ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 129

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এ ক্ষেত্রে তিনি দুটি শর্তও উল্লেখ করেছেন—দূর্নীতিতে জড়ানো যাবে না এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকার গঠনে পরিবর্তন চায় এবং একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষকে দমন করা হবে না। সব ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। তবে দেশের পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরানোর জন্য আমরা দেশটির কাছে আহ্বান জানাচ্ছি।”

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করে আসছি। প্রবাসীরা পোস্টাল ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এছাড়া নির্বাচনকালে দেশে এসে সরাসরি ভোট দেওয়ারও অনুরোধ করছি।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জিতলে ২ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

প্রকাশঃ ০১:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫