ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন মাধ্যম থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 91

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজা অভিযোগ করেছেন, তাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

আমির হামজা লিখেছেন, “গতকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে এবং নানা মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।” তিনি আরও লেখেন, “আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশা আল্লাহ। অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে শুরু করা ইনসাফের লড়াই চলতে থাকবে এবং আমার তিন শিশু কন্যাসন্তানকে দেখাশোনা করবেন।”

এদিকে, একটি ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপনের অভিযোগে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার বটতৈল মোড়ে নারীদের অংশগ্রহণে একটি ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

জেলা বিএনপির সদস্যসচিব ও কুষ্টিয়া সদর আসনের প্রার্থী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে, তবে এটি কারা আয়োজন করেছে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করেন। বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

তবে আমির হামজা দাবি করেছেন, আলোচিত বক্তব্যটি ২০২৩ সালের। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বিভিন্ন মাধ্যম থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

প্রকাশঃ ০৮:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬