ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ১২ ঘণ্টা পরে জিডি: মাহদী আমিনের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 78

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রশ্ন তুলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলো।

মাহদী আমিন বলেন, জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট করা হয়েছে, তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। যদি এটি হ্যাক হয়ে থাকে, তাহলে জনগণকে সাথে সাথেই অবহিত করা উচিত ছিল। ১২ ঘণ্টা পরে জিডি করা কেন?

তিনি আরও বলেন, জামায়াত বরাবরই নারী বিদ্বেষী মনোভাব প্রদর্শন করেছে। বিভিন্ন সময়ে তারা নারীদের ছোট করে কথা বলেছেন এবং কোনো নারীকে প্রার্থীও করা হয়নি। তবে নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মাহদী আমিন।

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়। দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ ঘটে এবং কিছুক্ষণ পরই নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত একটি পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দলের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্ট উদ্ধার করতে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর পুনরায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

যদিও বিতর্কিত পোস্টটি দ্রুত সরানো হয়, ততক্ষণে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে সিরাজুল ইসলাম জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ১২ ঘণ্টা পরে জিডি: মাহদী আমিনের প্রশ্ন

প্রকাশঃ ০১:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬