ঢাকা ০৯:৩৪ , Wed, ১৬ Sep ২০২৬
ইউরোপ
জার্মানি

জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসে মিলবে ১,৬৫০ ইউরো পর্যন্ত, থাকছে আরও সুবিধা

আয়ান সরকার জার্মানি
  • প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০০
  • / 6
জার্মানিতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের বৃত্তির আবেদন আহ্বান করেছে হান্স সাইডেল ফাউন্ডেশন ছবি: প্রজন্ম কথা

মিউনিখ, ১৬ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও সাংবাদিকতায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের বৃত্তি কর্মসূচির আবেদন আহ্বান করেছে হান্স সাইডেল ফাউন্ডেশন। স্নাতকোত্তর শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতা বিষয়ে আগ্রহী প্রার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ২০২৭ সালের প্রথম দফার আবেদন ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। ফাউন্ডেশনের নিজস্ব আবেদনসংক্রান্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের পাশাপাশি সাংবাদিকতা কর্মসূচির জন্যও এই সময়ে আবেদন নেওয়া হবে।

স্নাতকোত্তর পর্যায়ের বৃত্তিতে সর্বোচ্চ মাসিক ৯৯২ ইউরো দেওয়া হবে। এর সঙ্গে পড়াশোনাসংক্রান্ত খরচের জন্য প্রতি মাসে ৩০০ ইউরোর একটি আলাদা ভাতা রয়েছে। নিজস্ব স্বাস্থ্যবিমা থাকলে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিমার জন্য মাসে সর্বোচ্চ ১০২ ইউরো এবং পরিচর্যা বিমার জন্য ৩৫ ইউরো পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে।

পিএইচডি গবেষকদের জন্য সর্বোচ্চ মাসিক ১ হাজার ৬৫০ ইউরো বৃত্তি এবং গবেষণাসংক্রান্ত খরচের জন্য অতিরিক্ত ১০০ ইউরোর ভাতা রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে পরিবার ও সন্তানের জন্য অতিরিক্ত সহায়তার ব্যবস্থাও রয়েছে।

আবেদনের যোগ্যতা

হান্স সাইডেল ফাউন্ডেশনের বৃত্তির ক্ষেত্রে ভালো একাডেমিক ফলাফল, সামাজিক বা জনকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ এবং ব্যক্তিগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জার্মান ভাষায় অন্তত বি২ পর্যায়ের দক্ষতার প্রমাণ দিতে হবে। ভাষাগত যোগ্যতার প্রমাণ ছাড়া আবেদন বিবেচনা করা হবে না।

স্নাতকোত্তর পর্যায়ের আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার নথি, পড়াশোনা ও ক্যারিয়ার-লক্ষ্যসংক্রান্ত এক পৃষ্ঠার বিবরণ, স্বেচ্ছাসেবামূলক কাজের প্রমাণ এবং প্রয়োজনীয় অন্যান্য নথি জমা দিতে হবে। সাংবাদিকতা কর্মসূচির আবেদনকারীদের সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা জমা দেওয়ার সুযোগ রয়েছে। মাল্টিমিডিয়া, রেডিও বা টেলিভিশনের কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট লিংক দেওয়া যাবে।

পিএইচডি আবেদনকারীদের একাডেমিক নথির পাশাপাশি গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। এতে গবেষণার বিষয় বেছে নেওয়ার কারণ, গবেষণার বিষয়বস্তু ও পদ্ধতি, কাজের সময়সূচি এবং এখন পর্যন্ত গবেষণার অগ্রগতি তুলে ধরতে হবে। প্রস্তাবটি প্রায় ১০ পৃষ্ঠার হতে হবে এবং জার্মান অথবা ইংরেজি ভাষায় গ্রহণযোগ্য। এছাড়া দুজন যোগ্য বিশ্ববিদ্যালয় শিক্ষকের সুপারিশও প্রয়োজন হবে।

সাংবাদিকতায় আগ্রহীদের জন্য আলাদা সুযোগ

হান্স সাইডেল ফাউন্ডেশনের সাংবাদিকতা কর্মসূচিতে তরুণ সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। মুদ্রণ ও অনলাইন সংবাদ, রেডিও, টেলিভিশন, ভিডিও, পডকাস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সাংবাদিকতার ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে একাডেমিক পড়াশোনার সমন্বয় রয়েছে এমন শিক্ষার্থীরাও এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা বা সংশ্লিষ্ট লিংক দেওয়া যাবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে-

  • জীবনবৃত্তান্ত;
  • শিক্ষাগত সনদ ও একাডেমিক ফলাফলের নথি;
  • উচ্চশিক্ষায় ভর্তির যোগ্যতার সনদ;
  • স্নাতক বা সমমানের সনদ, যেখানে প্রযোজ্য;
  • পড়াশোনা ও ক্যারিয়ার-লক্ষ্যের বিবরণ;
  • পিএইচডি আবেদনকারীদের গবেষণা প্রস্তাব;
  • স্বেচ্ছাসেবামূলক কাজের প্রমাণ;
  • প্রয়োজনীয় সুপারিশ বা একাডেমিক মূল্যায়ন;
  • সাংবাদিকতা কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা;
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে জার্মান ভাষায় বি২ বা সমমানের দক্ষতার প্রমাণ।

আবেদনের সময় ও পদ্ধতি

২০২৭ সালের প্রথম দফায় ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত সাংবাদিকতা কর্মসূচি, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের আবেদন নেওয়া হবে। দ্বিতীয় দফায় ১৫ জুন থেকে ১৫ জুলাই ২০২৭ পর্যন্তও এসব কর্মসূচিতে আবেদন করার সুযোগ থাকবে। আবেদন করতে হবে অনলাইনে হান্স সাইডেল ফাউন্ডেশনের নির্ধারিত আবেদন পোর্টালের মাধ্যমে।

আবেদন ও যোগ্যতার বিস্তারিত তথ্য হান্স সাইডেল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ও বিস্তারিত তথ্য

❤️
👏
🙂
😞

জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসে মিলবে ১,৬৫০ ইউরো পর্যন্ত, থাকছে আরও সুবিধা

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০০