ঢাকা ০৩:৪৭ , Fri, ৩০ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাজ্য

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ছে ব্যাংক ব্যালান্সের শর্ত

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩৪
  • / 2

লন্ডন, ৩০ অক্টোবর, (প্রজন্ম কথা) – আগামী ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে ব্যাংক হিসাবে আগের চেয়ে বেশি অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে। নতুন নিয়মে লন্ডনে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক প্রয়োজনীয় অর্থ ১ হাজার ৫২৯ পাউন্ড থেকে বাড়িয়ে ১ হাজার ৫৭০ পাউন্ড করা হয়েছে। লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে এ পরিমাণ ১ হাজার ১৭১ পাউন্ড থেকে বেড়ে ১ হাজার ২০৩ পাউন্ড হয়েছে।

স্টাডি নাউয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত অভিবাসন বিধির সংশোধনীতে (এইচসি ৫৮৪) নতুন আর্থিক শর্ত নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর সংশোধনীটি প্রকাশ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ বিবেচনা করে পুরোনো বা নতুন আর্থিক শর্ত কার্যকর হবে, কোর্স শুরুর তারিখ অনুযায়ী নয়। অর্থাৎ ৩০ নভেম্বরের আগে আবেদন করলে আগের নিয়মে প্রয়োজনীয় অর্থ দেখাতে হবে। ওই দিন বা তার পরে আবেদন করলে নতুন নিয়ম অনুযায়ী বাড়তি অর্থের প্রমাণ দিতে হবে।

শিক্ষার্থীদের কোর্সের মেয়াদ অনুযায়ী জীবনযাত্রার ব্যয় বহনের মতো পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে। তবে সর্বোচ্চ ৯ মাসের জন্য অর্থ দেখানোর প্রয়োজন হবে। ৯ মাসের কম মেয়াদের কোর্সের ক্ষেত্রে প্রকৃত কোর্সের সময় অনুযায়ী অর্থের হিসাব করা হবে। কোনো মাসের কয়েক দিন থাকলেও সেটিকে পূর্ণ মাস হিসেবে গণনা করা হবে।

৯ মাসের কোর্সে কত অর্থ দেখাতে হবে

নতুন নিয়মে লন্ডনে ৯ মাস বা তার বেশি মেয়াদের কোর্সে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বাবদ সর্বোচ্চ ১৪ হাজার ১৩০ পাউন্ড দেখাতে হবে। আগে এ পরিমাণ ছিল ১৩ হাজার ৭৬১ পাউন্ড।

অন্যদিকে, লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োজনীয় অর্থ ১০ হাজার ৫৩৯ পাউন্ড থেকে বাড়িয়ে ১০ হাজার ৮২৭ পাউন্ড করা হয়েছে। অর্থাৎ লন্ডনে ৯ মাসের কোর্সের জন্য আগের তুলনায় ৩৬৯ পাউন্ড এবং অন্যান্য এলাকায় একই মেয়াদের কোর্সের জন্য ২৮৮ পাউন্ড বেশি দেখাতে হবে।

জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি প্রথম শিক্ষাবর্ষের বকেয়া টিউশন ফির অর্থও দেখাতে হবে। শিক্ষার্থীর পড়াশোনার জন্য গৃহীত ভর্তির নিশ্চয়তাপত্রে (সিএএস) উল্লেখ করা টিউশন ফির পরিমাণ অনুযায়ী এ অর্থের হিসাব করা হবে।

বিশ্ববিদ্যালয় বা কলেজের ব্যবস্থাপনায় আবাসনের জন্য কোনো শিক্ষার্থী অগ্রিম অর্থ জমা দিয়ে থাকলে নির্ধারিত সীমা পর্যন্ত সেই অর্থ জীবনযাত্রার ব্যয়ের হিসাব থেকে বাদ দিতে পারবেন। নতুন নিয়মে এ ক্ষেত্রে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ১ হাজার ৫২৯ পাউন্ড থেকে বাড়িয়ে ১ হাজার ৫৭০ পাউন্ড করা হয়েছে।

ব্যাংক হিসাবে টানা ২৮ দিন অর্থ রাখার শর্ত বহাল

ভিসার আবেদনের আগে টানা অন্তত ২৮ দিন প্রয়োজনীয় অর্থ ব্যাংক হিসাবে জমা রাখার শর্ত অপরিবর্তিত রয়েছে। এই ২৮ দিনের শেষ দিনটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখের আগের ৩১ দিনের মধ্যে হতে হবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, জীবনযাত্রার ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ দেশটির স্থানীয় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ শিক্ষাঋণের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষাঋণের পরিমাণের সঙ্গে মিল রেখে নতুন আর্থিক সীমা বাড়ানো হয়েছে।

নতুন শর্ত যুক্তরাজ্যের ভেতর থেকে করা কিছু শিক্ষার্থী ভিসার আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করার আগে অন্তত ১২ মাস বৈধ অভিবাসন অনুমতি নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে থাকলে সাধারণত জীবনযাত্রার ব্যয় বহনের অর্থ ব্যাংকে থাকার প্রমাণ দিতে হয় না।

নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের পুরোনো শর্ত এবং ৩০ নভেম্বর বা তার পরে আবেদনকারীদের নতুন আর্থিক সীমা অনুসরণ করতে হবে। তাই আবেদন জমা দেওয়ার তারিখ ও ব্যাংক হিসাবে অর্থ রাখার সময়সীমা হিসাব করে প্রস্তুতি নেওয়া জরুরি।

❤️
👏
🙂
😞

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ছে ব্যাংক ব্যালান্সের শর্ত

প্রকাশঃ ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩৪