শত্রুদের তথ্য সরবরাহের অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 17
শত্রুদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে ইরান-এ প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।
রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ঘটনাগুলোর প্রায় অর্ধেকই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। আটক ব্যক্তিদের মধ্যে এমন লোকও রয়েছেন, যারা শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন।
এ ছাড়া কেউ কেউ হামলার সম্ভাব্য স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে সেগুলো শত্রুপক্ষের কাছে পাঠিয়েছেন বলেও জানান পুলিশপ্রধান।
তবে এসব ব্যক্তিকে ঠিক কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
তথ্যসূত্র: রয়টার্স।












