ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরোর বদলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত ছিল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১২:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 25

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পরিবর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা এবং বিচারের মুখোমুখি করা যুক্তরাষ্ট্রের উচিত ছিল—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

শনিবার (১০ জানুয়ারি) জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি কার্যত একটি অপহরণ। 

তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ যদি নেওয়াই হয়, তবে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নেওয়া হলে সেটি ন্যায্য হতো।

খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র একদিকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কথা বললেও অন্যদিকে ইসরায়েলের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নীতি অনুসরণ করছে। গাজায় সামরিক অভিযানে ব্যাপক বেসামরিক হতাহতের জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে মাদক পাচারের অভিযোগ তুলেছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মাদুরো দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে আটক করার পর তাঁর বিরুদ্ধে মাদক পাচারসহ একাধিক অভিযোগ আনে। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য সেই প্রতিক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাদুরোর বদলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত ছিল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

প্রকাশঃ ১২:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬