ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০২:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 74

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যেসব দেশ তার অবস্থানের বিরোধিতা করবে, তাদের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যদি কোনো দেশ বিরোধিতা করে, তবে তাদের ওপর নতুন শুল্ক আরোপের ব্যবস্থা করা হতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করেননি, কোন দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে বা এটি কার্যকর করার জন্য কোন আইনি ভিত্তি থাকবে।

গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ট্রাম্পের এ বক্তব্যের পর ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশ এ পরিকল্পনার বিরোধিতা করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে ব্যাপক সংশয় ও সমালোচনা রয়েছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের সময় একটি দ্বিদলীয় কংগ্রেসনাল প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করছিল। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের বার্তা পৌঁছে দিতেই ওই সফর। ১১ সদস্যের প্রতিনিধি দলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা রয়েছেন। তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ওয়াশিংটনে তাদের মতামত জানাতে গিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন।

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, স্থানীয়দের মতামত শোনা এবং তা ওয়াশিংটনে পৌঁছে দেওয়াই সফরের মূল লক্ষ্য।

এর আগে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্র এটি ‘সহজ উপায়ে বা কঠিন উপায়ে’ দখল করবে।

গ্রিনল্যান্ড জনসংখ্যায় ছোট হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র সতর্কতা ও সমুদ্র নজরদারির জন্য অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রকাশঃ ০২:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬