ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠকে বিকল্প ভেন্যু ও গ্রুপ পরিবর্তনের আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 71

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আলোচনার জন্য শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় বিসিবির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল।

বিসিবির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। এ সময় অনলাইনে যুক্ত হন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, যদিও ভিসা জটিলতায় তিনি সরাসরি অংশ নিতে পারেননি।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে বিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ সরকারের অবস্থান ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগও তুলে ধরা হয়। বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির নজরে আনা হয়।

বিসিবি আরও জানায়, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধানের একটি বিকল্প হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তবে বৈঠক শেষে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে বিসিবি সরে আসেনি বলে নিশ্চিত করেছে বোর্ড।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠকে বিকল্প ভেন্যু ও গ্রুপ পরিবর্তনের আলোচনা

প্রকাশঃ ০৯:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬