বিপিএল নিলামে কোন দল কত খরচ করল ও কারা দলে জায়গা পেলেন
- প্রকাশঃ ১০:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 153
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম। নিলামে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। ১ কোটি ১০ লাখ টাকা খরচ করে তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
কোন দল কত টাকা খরচ করল
নিয়ম অনুযায়ী স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারত। তবে কোনো দলই পুরো বাজেট ব্যবহার করেনি। রংপুর রাইডার্স স্থানীয় ক্রিকেটার কেনায় সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী চট্টগ্রাম রয়্যালস, স্থানীয়দের পেছনে খরচ করেছে ৩ কোটি ৮৭ লাখ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স ১৩ ক্রিকেটার নিয়ে খরচ করেছে ৩ কোটি ৮১ লাখ টাকা। সবচেয়ে কম ব্যয় করেছে নোয়াখালী এক্সপ্রেস—২ কোটি ৬৩ লাখ টাকা। সিলেট টাইটানস খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ এবং ঢাকা ক্যাপিটালস ব্যয় করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।
বিদেশি খেলোয়াড়দের জন্য দলগুলো সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে পারলেও নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ও রংপুর ৫০ হাজার ডলারও ব্যয় করেনি। বিদেশির পেছনে সর্বোচ্চ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস (৭৫ হাজার ডলার)—একমাত্র দল যারা তিনজন বিদেশি ক্রিকেটার নিয়েছে।
কোন দল কেমন হলো—এক নজরে স্কোয়াড
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম
নিলাম: লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয়, নাঈম হাসান, মেহেদী সোহাগ, মাহমুদউল্লাহ, আব্দুল হালিম, এমিলিও গে, মোহাম্মদ আখলাক
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস
নিলাম: শামীম হোসেন, সাইফউদ্দিন, মিঠুন, তাইজুল, সাব্বির, নাসির, তোফায়েল, শুক্কুর, আবদুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবর
সিলেট টাইটানস
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির
নিলাম: পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আফিফ, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত, শহীদুল, রাহাতুল, তৌফিক, মুমিনুল, রবিউল, অ্যাঞ্জেলো ম্যাথুস, অ্যারন জোন্স
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ
নিলাম: তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার, মেহেরব হাসান, ওয়াসী সিদ্দিকী, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমান্ত, জাহানদাদ খান
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ
নিলাম: মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার, মাহমুদুল হাসান, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল, সালমান হোসেন, শুভাগত, জাহিদুজ্জামান, নিরোশান ডিকভেলা, অ্যাঞ্জেলো পেরেরা
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম: জাকের আলী, মাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন, রেজাউর রহমান, মেহেদী হাসান, সৈকত আলী, সাব্বির হোসেন, ইহসানউল্লাহ, হায়দার আলী


















