ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালিকানা সংকট পেরিয়ে দাপুটে শুরু চট্টগ্রাম রয়েলস, নোয়াখালীকে উড়িয়ে বড় জয়

  • প্রকাশঃ ১২:২৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 46

  ছবি: সংগৃহীত

বিপিএল শুরুর ঠিক আগের দিন সকালে মালিকানা পরিবর্তনের ধাক্কা, বিদেশি তারকার অনুপস্থিতি—সব অনিশ্চয়তা পেছনে ফেলে টুর্নামেন্টে দারুণ সূচনা করল চট্টগ্রাম রয়েলস। নিজেদের প্রথম ম্যাচেই খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে শক্ত বার্তা দিল শেখ মেহেদীর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নোয়াখালী। পুরো ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি থামে মাত্র ১০৯ রানে।

লক্ষ্য তাড়ায় নোয়াখালীর শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম দুই ওভারে উইকেট না হারালেও তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন হাবিবুর রহমান সোহান (১৫)। পরের ওভারে আউট হন সাব্বির হোসেন। এরপর তানভীর ইসলামের বলে সৈকত আলীর উইকেট হারায় দলটি। প্রত্যাশা জাগাতে পারেননি জাকের আলীও—১২ বলে ৬ রান করে মেহেদীর বলে আউট হন তিনি।

দ্রুত চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নোয়াখালী। সাদাকাত ও হায়দার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রান তুলতে গতি পাননি। আক্রমণাত্মক হতে গিয়ে ২৮ বলে ৩৮ রান করা সাদাকাত আউট হন আবু হায়দার রনির বলে। হায়দারও ২৪ বলে ২৮ রান করে তানভীরের বলে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়ের হাতে। এরপর দ্রুতই ভাঙে শেষের দিকের প্রতিরোধ। ১০০ রানেই ৭ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নোয়াখালী। শেষ পর্যন্ত ১০৯ রানে অলআউট হয় তারা।

চট্টগ্রামের বোলিংয়ে তানভীর ইসলাম নেন সর্বোচ্চ তিনটি উইকেট। মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ পান দুটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে চট্টগ্রামের ভরসা ছিলেন মির্জা বেগ। পুরো ২০ ওভার ক্রিজে থেকে ৬৯ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় করেন দৃষ্টিনন্দন ৮০ রান। তিনি আউট হন হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হয়ে। এছাড়া মোহাম্মদ নাঈম শেখ ১১, মাহফিজুল ইসলাম ১৬ ও মাহমুদুল হাসান জয় করেন ১৭ রান। শেষদিকে অধিনায়ক শেখ মেহেদীর ঝড়ো ১৩ বলে ২৬ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চট্টগ্রাম রয়েলস।

বিসিবির তত্ত্বাবধানে নতুন অধ্যায় শুরু করা চট্টগ্রাম রয়েলসের এই জয় নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস বাড়াবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মালিকানা সংকট পেরিয়ে দাপুটে শুরু চট্টগ্রাম রয়েলস, নোয়াখালীকে উড়িয়ে বড় জয়

প্রকাশঃ ১২:২৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫