ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

  • প্রকাশঃ ০৮:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 38

ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন অবস্থানের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পিসিবি।

ঘটনার সূত্রপাত ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। উগ্রবাদীদের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠলেও কেকেআর, আইপিএল কর্তৃপক্ষ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। এ ঘটনার জেরে বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েন কেবল ক্রিকেটেই সীমাবদ্ধ না থেকে কূটনৈতিক পর্যায়েও পৌঁছেছে।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিসিবি চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না।

এ বিষয়ে সমাধান খুঁজতে আইসিসির চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বিসিসিআই কর্মকর্তাদের গুজরাটের বরোদরায় বৈঠকের কথা থাকলেও, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন প্রেক্ষাপটে পিসিবির একটি দায়িত্বশীল সূত্র জিও নিউজকে জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের ভেন্যুগুলো ‘প্রস্তুত ও পুরোপুরি সজ্জিত’। শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বিকল্প আয়োজক হিসেবে পাকিস্তান এগিয়ে আসতে পারে বলে মনে করছে পিসিবি।

পিসিবির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে তারা সফলভাবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করেছে। আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা পাকিস্তানের জন্য কোনো কঠিন বিষয় হবে না বলেও জানিয়েছে বোর্ডটি।

যদিও এ বিষয়ে এখনো আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি পিসিবি, তবে বিসিবির ভারতে না খেলার অবস্থানকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমর্থন জানাচ্ছে বলে সূত্রের দাবি।

বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

প্রকাশঃ ০৮:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬