ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চয়তা বাড়ল: বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে প্রস্তুতি থামাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 36

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। নিরাপত্তাজনিত শঙ্কায় ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলে বিবেচনা করে পাকিস্তান নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও আপাতত স্থগিত করেছে। মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ‘এ’ গ্রুপে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি সম্মানজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তানও টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। এমনকি সম্ভাব্য বর্জনের বিষয়টি মাথায় রেখে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

‘জিও সুপার’-এর সূত্র জানায়, পিসিবির মতে, আয়োজক হওয়ার অজুহাতে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা গ্রহণযোগ্য নয়। এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতেও প্রস্তুত।

এদিকে সংকট নিরসনে বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিলেও তা কার্যত নাকচ হয়ে গেছে। ক্রিকেট বিষয়ক ভারতীয় পোর্টাল ‘ক্রিকবাজ’-এর তথ্য অনুযায়ী, ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তনে রাজি নয় বলে নিশ্চিত করেছে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড রয়েছে, যাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ভারত সফরে বিসিবির অনীহার প্রেক্ষাপটে আইসিসি আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। সংস্থাটি স্পষ্ট করেছে, সূচি বা ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত না গেলে, র‌্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।

প্রসঙ্গত, এই সংকট আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে এবং বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চয়তা বাড়ল: বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে প্রস্তুতি থামাল পাকিস্তান

প্রকাশঃ ০৩:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬