ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানকে সমর্থন: আইসিসিকে চিঠি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

ক্রিকইনফোর প্রতিবেদন
  • প্রকাশঃ ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 21

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থনের কথা জানিয়েছে পিসিবি।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির পাঠানো চিঠিটির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। তবে এই চিঠির পরিপ্রেক্ষিতেই আইসিসির আসন্ন বোর্ড সভা ডাকা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ নিয়ে আলোচনা করতে আজ বুধবার আইসিসি বোর্ড সভা বসছে। এই সভাকে ঘিরে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে পিসিবির এই সমর্থনমূলক অবস্থান আইসিসির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে না বলেই ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আইসিসি তাদের অবস্থানে অনড় রয়েছে। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার সুযোগও নেই। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনাতেও আইসিসি একই অবস্থান স্পষ্ট করেছে।

বাংলাদেশ সরকারের সমর্থনে বিসিবি শুরু থেকেই ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষটি হয় গত সপ্তাহান্তে ঢাকায়। তবে কোনো পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি বলছে, ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে; অন্যদিকে বিসিবির দাবি, তারা নিরাপত্তাজনিত কারণে দলকে ভারতে পাঠাতে পারবে না।

টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে—বুধবার, ২১ জানুয়ারিকে—চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

এই অচলাবস্থার মধ্যেই হঠাৎ পিসিবির সম্পৃক্ততা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত এক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, বিকল্প হিসেবে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে পিসিবি। এমনকি আরও জল্পনা ছড়ায়, বাংলাদেশের বিষয়টির ওপর নির্ভর করে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও ভাবছে পাকিস্তান। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পিসিবি। ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও জবাব দেয়নি সংস্থাটি।

এই টানাপোড়েনের সূত্রপাত ঘটে, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দেয়। সিদ্ধান্তটির সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির বিষয়টি আলোচনায় আসে। এর পরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে খেলোয়াড় বয়কটের ঘটনাও ঘটে। বিশ্বকাপে অংশ না নিলে বোর্ডের আর্থিক ক্ষতি নিয়ে প্রশ্নের জবাবে বিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তার করা মন্তব্য ঘিরে সমালোচনা তৈরি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিশ্বকাপ সামনে রেখে এই অচলাবস্থার কী সমাধান হয়, সে দিকেই এখন নজর আন্তর্জাতিক ক্রিকেট মহলের।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানকে সমর্থন: আইসিসিকে চিঠি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

প্রকাশঃ ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬