ঢাকা ০৯:২৩ , Thu, ০৬ Aug ২০২৬

আমেরিকায় ছোট শিশুদের জন্য সরকারি ও অলাভজনক সহায়তা: কীভাবে মিলবে ডায়াপার, ফর্মুলা ও কার সিট

শাহারিয়া নয়ন
  • প্রকাশঃ ০৬ অগাস্ট ২০২৬, ২০:৪৮
  • / 3
ফাইল ছবি

আমেরিকায় ছোট শিশু থাকা পরিবারগুলোর জন্য সরকারি ও অলাভজনক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াপার (Diaper), ফর্মুলা (Formula), কার সিট (Car Seat) এবং শিশুর খাট (Crib) সংগ্রহের সুযোগ রয়েছে। এসব সুবিধা পেতে আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হয়। সহায়তার ধরন ও পরিমাণ অঙ্গরাজ্য, শহর এবং সংশ্লিষ্ট সংস্থাভেদে ভিন্ন হতে পারে।

পরিবারের অন্যতম বড় ব্যয়ের একটি হলো শিশুর ডায়াপার ও ফর্মুলা। এই ব্যয় কমাতে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সরকারি ও কমিউনিটিভিত্তিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। আবেদন করার আগে নিজ এলাকার সুযোগ-সুবিধা সম্পর্কে জেনে নেওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগ্যতার শর্ত যাচাই করা প্রয়োজন।

আমেরিকাজুড়ে ন্যাশনাল ডায়াপার ব্যাংক নেটওয়ার্ক (National Diaper Bank Network)-এর অধীনে ২৪০টিরও বেশি সদস্য ডায়াপার ব্যাংক (Diaper Bank) পরিচালিত হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে অনেক পরিবার এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে ডায়াপার পেয়ে থাকে। তবে সুবিধা, সরবরাহের পরিমাণ এবং যোগ্যতার শর্ত এলাকাভেদে ভিন্ন হতে পারে।

নিজের এলাকার ডায়াপার ব্যাংক খুঁজে পেতে গুগলে (Google) “Diaper Bank near me” লিখে অনুসন্ধান করা যেতে পারে।

এ ছাড়া ডব্লিউআইসি (Women, Infants, and Children – WIC) কর্মসূচির আওতায় যোগ্য গর্ভবতী নারী, নতুন মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য ফর্মুলা, দুধ, ডিম, সিরিয়াল, ফল ও সবজিসহ বিভিন্ন ধরনের পুষ্টি সহায়তা দেওয়া হয়। তবে ডব্লিউআইসি (WIC) কর্মসূচির মাধ্যমে ডায়াপার দেওয়া হয় না।

অনেক শিশু বিশেষজ্ঞের (Pediatrician) কাছে ফর্মুলার নমুনা (Formula Samples) থাকতে পারে। প্রয়োজন হলে সন্তানের চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথা বলে সহায়তার সুযোগ সম্পর্কে জানা যেতে পারে।

কার সিট (Car Seat) ও শিশুর খাট (Crib) সংগ্রহের ক্ষেত্রেও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমেরিকার অনেক হাসপাতাল (Hospital), স্থানীয় স্বাস্থ্য বিভাগ (Local Health Department), সেইফ কিডস (Safe Kids)-এর অংশীদার সংস্থা এবং ক্রিবস ফর কিডস (Cribs for Kids)-এর সহযোগী প্রতিষ্ঠান যোগ্য পরিবারের জন্য বিনামূল্যে অথবা কম খরচে এসব সামগ্রী সরবরাহ করে। তবে এই সুবিধা সব এলাকায় বা সব আবেদনকারীর জন্য একই রকম নাও হতে পারে।

নিজের এলাকার কার সিট ও ক্রিব কর্মসূচির তথ্য জানতে গুগলে (Google) “Free Car Seat Program near me” এবং “Cribs for Kids near me” লিখে অনুসন্ধান করা যেতে পারে।

এ ছাড়া ২১১ (211)-এ ফোন করে অথবা ২১১ ডট ওআরজি (211.org)-এর মাধ্যমে নিজের জিপ কোড (ZIP Code) অনুযায়ী স্থানীয় সহায়তা কর্মসূচির তথ্য জানা সম্ভব।

সন্তানের চিকিৎসক অথবা স্থানীয় ডব্লিউআইসি (WIC) অফিসের সঙ্গেও যোগাযোগ করে এলাকায় কী ধরনের সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে তথ্য নেওয়া যেতে পারে।

আবেদনকারীদের মনে রাখতে হবে, সব ধরনের সহায়তা অঙ্গরাজ্য, শহর ও সংশ্লিষ্ট সংস্থার নীতিমালার ওপর নির্ভর করে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগ্যতার শর্ত ও আবেদন প্রক্রিয়া যাচাই করা গুরুত্বপূর্ণ।

❤️
👏
🙂
😞

আমেরিকায় ছোট শিশুদের জন্য সরকারি ও অলাভজনক সহায়তা: কীভাবে মিলবে ডায়াপার, ফর্মুলা ও কার সিট

প্রকাশঃ ০৬ অগাস্ট ২০২৬, ২০:৪৮