ঢাকা ০৯:১৭ , Thu, ১৯ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার চার বছরের সীমা বাতিল করলেন ফেডারেল বিচারক

মুশফিকুর রহমান যুক্তরাষ্ট্র
  • প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৪:০৬
  • / 18
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ চার বছরে সীমিত করার ডিএইচএসের বিধি বাতিল করেছেন ফেডারেল বিচারক এফ ডেনিস সাইলর। ছবি: সংগৃহীত

ওয়াশিংটন, ১৯ নভেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমিত করার জন্য স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) নেওয়া বিধি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার দেওয়া চূড়ান্ত রায়ে বিচারক এফ ডেনিস সাইলর বলেছেন, শিক্ষার্থী ভিসা কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার মতো ব্যাপক ও সীমাহীন ক্ষমতা আইন অনুযায়ী ডিএইচএসকে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

বিচারক সাইলর তাঁর রায়ে বিধিটিকে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, নতুন বিধি প্রণয়নের ক্ষেত্রে ডিএইচএস প্রশাসনিক কার্যক্রমসংক্রান্ত আইন লঙ্ঘন করেছে এবং নিজস্ব আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

এর আগে গত সেপ্টেম্বরে বিধিটি কার্যকর হওয়ার ঠিক আগে এর বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেছিলেন সাইলর। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ চার বছরে সীমিত করার সিদ্ধান্ত কার্যকর হতে পারেনি।

সেপ্টেম্বরে বিচারকের ওই অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিল করেছিল ডিএইচএস। তবে ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রথম সার্কিট আপিল আদালত মামলার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখে। সাইলরের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলেও ডিএইচএস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিজ্ঞাপন

গত জুলাইয়ে নতুন বিধিটি প্রকাশ করেছিল ডিএইচএস। বিভাগের যুক্তি ছিল, জাতীয় নিরাপত্তা সুরক্ষা এবং ভিসা জালিয়াতি প্রতিরোধে এ ধরনের বিধিনিষেধ প্রয়োজন। প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীরা চার বছর পর অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারতেন। তবে আবেদন অনুমোদনের বিষয়টি পুরোপুরি ফেডারেল কর্মকর্তাদের বিবেচনার ওপর নির্ভরশীল থাকত।

নতুন বিধিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের ক্ষেত্রে দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন আসত। প্রচলিত নিয়মে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাক্রম শেষ করতে যত সময় প্রয়োজন, তত দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারতেন।

ডিএইচএসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত আগস্টে মামলা করে উচ্চশিক্ষা ও অভিবাসনবিষয়ক প্রেসিডেন্টস অ্যালায়েন্স এবং আমেরিকান ফেডারেশন অব টিচার্সসহ কয়েকটি উচ্চশিক্ষা সংগঠন ও শ্রমিক ইউনিয়ন।

মামলার প্রাথমিক পর্যায়েই বাদীপক্ষের পক্ষে অবস্থান নিয়ে বিধিটির কার্যকারিতা স্থগিত করেন বিচারক সাইলর। সে সময় তিনি বলেছিলেন, মামলায় বাদীদের জয়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নতুন নিয়মের অপব্যবহারের আশঙ্কাও তুলে ধরেছিলেন তিনি।

বিজ্ঞাপন

গত ১৪ সেপ্টেম্বরের আদেশে সাইলর বলেন, কর্মকর্তাদের অপছন্দের মতাদর্শ বা গবেষণার কারণে কোনো শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থার অপব্যবহার করা হতে পারে। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার সুযোগও তৈরি হতে পারে।

সোমবারের চূড়ান্ত রায়েও একই উদ্বেগের কথা উল্লেখ করেন বিচারক। তাঁর মতে, ডিএইচএস যে ভিসা নবায়নব্যবস্থা চালু করতে চেয়েছিল, তাতে কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা থাকত এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর পর্যালোচনার সুযোগ থাকত না।

এ ছাড়া বিধি তৈরির সময় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কম প্রভাব ফেলতে পারে, এমন বিকল্প ব্যবস্থাগুলোও ডিএইচএস বিবেচনা করেনি বলে মন্তব্য করেন সাইলর।

নতুন বিধিতে চার বছরের অবস্থানসীমার বাইরেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিধিনিষেধের প্রস্তাব ছিল। এর আওতায় কিছু শিক্ষার্থী তাঁদের পড়াশোনার বিষয় পরিবর্তন কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের সুযোগ হারাতে পারতেন। এমনকি আগে অর্জিত ডিগ্রির সমমান বা তার চেয়ে নিম্ন স্তরের কোনো ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি হতো।

বিজ্ঞাপন

উদাহরণ হিসেবে বিচারক বলেন, কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীর আগে থেকেই আইন বিষয়ে ডিগ্রি থাকলে নতুন বিধির কারণে যুক্তরাষ্ট্রে এসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ কার্যত বন্ধ হয়ে যেতে পারত।

রায়ে সাইলর বলেন, ডিএইচএসের এই উদ্যোগের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সীমিত করার চেষ্টা করা হয়েছে। অথচ কংগ্রেস আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের শিক্ষার সুযোগ অনুমোদন ও উৎসাহিত করতে চেয়েছিল। শিক্ষার্থী ভিসা কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার মতো ব্যাপক ও সীমাহীন ক্ষমতা সংশ্লিষ্ট আইন ডিএইচএসকে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তবে আদালতের এই রায়ের মধ্য দিয়ে আইনি লড়াই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। ট্রাম্প প্রশাসন চাইলে চূড়ান্ত রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও অবস্থানের নিয়ম নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমার তথ্যও সামনে এসেছে। সর্বশেষ ওপেন ডোরস প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, জরিপে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় আরও ৯ শতাংশ কমেছে। নতুন শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় এই পতন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার চার বছরের সীমা বাতিল করলেন ফেডারেল বিচারক

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৪:০৬