ঢাকা ০৯:১৭ , Thu, ১৯ Nov ২০২৬
বিজ্ঞাপন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, বলছে পিউর গবেষণা

ফাহিম আহমেদ বিশ্ব
  • প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০
  • / 37
২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম, পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় পূর্বাভাস। ছবি: গেটি ইমেজেস

১৯ নভেম্বর, (প্রজন্ম কথা) – আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে ইসলাম। জনসংখ্যার বয়স কাঠামো, জন্মহার, মৃত্যু, অভিবাসন ও ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশ্লেষণ করে নতুন এক গবেষণায় এ পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

বিজ্ঞাপন

বুধবার প্রকাশিত ‘বিশ্বের ধর্মগুলোর ভবিষ্যৎ: ২০২০-২০৭০ সালের জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা বাড়তে পারে প্রায় ৩০ শতাংশ। তবে খ্রিষ্টানদের সংখ্যাও বাড়বে এবং ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যায় তাদের অংশ প্রায় ২৯ শতাংশে স্থিতিশীল থাকতে পারে।

গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে তুলনামূলক বেশি জন্মহার ও তরুণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের হিসাবে, মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় পরিচয়ের নারীদের সম্মিলিত গড় ১ দশমিক ৬।

পিউয়ের হিসাবে ২০২০ থেকে ২০৭০ সাল—৫০ বছরে বিশ্বের মোট জনসংখ্যা বাড়বে ২৯ শতাংশ। এ হারের সঙ্গে তাল মেলাতে পারবে শুধু মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠী। খ্রিষ্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ, মুসলিমদের ৮০ শতাংশ। একই সময়ে অমুসলিমদের সংখ্যা বাড়বে ১১ শতাংশ।ছবি: গ্রাফিক্স- প্রজন্ম কথা

সাহারা-নিম্ন আফ্রিকা অঞ্চলে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার আরও বেশি, প্রতি নারীতে ৫ দশমিক ১। এ অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ২০২০ সালের ৩৬ কোটি ৯০ লাখ থেকে ২০৭০ সালে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ।

বিজ্ঞাপন

তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অর্থ খ্রিষ্টান জনসংখ্যা কমে যাওয়া নয়। পিউর জনসংখ্যাবিদ কনরাড হ্যাকেট দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশ ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। একইভাবে খ্রিষ্টান জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধিও ঘটবে খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে।

দেশভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে পাকিস্তান মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমের সংখ্যা ৪৬ কোটি ১০ লাখে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, নাইজেরিয়ায় মুসলিম জনসংখ্যার অনুপাত ২০২০ সালের ৫৬ শতাংশ থেকে বেড়ে ২০৭০ সালে ৬৭ শতাংশ হতে পারে।

খ্রিষ্টান জনসংখ্যার ভৌগোলিক বিন্যাসেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে গবেষণাটি। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান বাস করলেও ২০৭০ সালের মধ্যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এ অবস্থান নিতে পারে। দেশটিতে খ্রিষ্টান জনসংখ্যা ২০২০ সালের ৯ কোটি ২০ লাখ থেকে বেড়ে প্রায় ২৯ কোটি ৯০ লাখ হতে পারে। একই সময়ে সাহারা-নিম্ন আফ্রিকায় বিশ্বের মোট খ্রিষ্টান জনগোষ্ঠীর ৫৪ শতাংশ বসবাস করতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করেন না, এমন মানুষের বৈশ্বিক অনুপাত ২০২০ সালের ২৪ দশমিক ২ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ১৭ শতাংশে নেমে আসতে পারে।

বিজ্ঞাপন

পিউর এ পূর্বাভাস ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা, জন্মহার, বয়স কাঠামো, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। গবেষকেরা জানিয়েছেন, সাম্প্রতিক প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমন ধারণার ভিত্তিতে হিসাবগুলো করা হয়েছে। ফলে এগুলো নিশ্চিত ভবিষ্যৎ চিত্র নয়, জনসংখ্যাগত পূর্বাভাস।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, বলছে পিউর গবেষণা

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০