ঢাকা ০১:২১ , Wed, ১১ Nov ২০২৬
যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশি পরিচালিত মসজিদসহ মুসলিম সেন্টার বন্ধ করল সিটি প্রশাসন

ফাহিম আহমেদ নিউইয়র্ক
  • প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭
  • / 19
নিউইয়র্কের কুইন্স এলাকার জ্যামাইকা মুসলিম সেন্টার। ছবি: প্রজন্ম কথা

নিউইয়র্ক, ১১ নভেম্বর (প্রজন্ম কথা) – চলমান সম্প্রসারণ প্রকল্পে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় অগ্নিনিরাপত্তার উদ্বেগে নিউইয়র্কের বাংলাদেশি পরিচালিত জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) কার্যক্রম বন্ধ করে দিয়েছে নগরীর দমকল বিভাগ। এর ফলে গত ৬ নভেম্বর শুক্রবার সেন্টারটিতে জুমার নামাজ আদায় করা সম্ভব হয়নি।

নিউইয়র্ক সিটি দমকল বিভাগের (এফডিএনওয়াই) তদন্তে সম্প্রসারণ প্রকল্পের ভবনে স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে আসে। এরপর প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

দমকল বিভাগের বিশেষ পরিদর্শন ইউনিটের অগ্নিনিরাপত্তা পরিদর্শক টমাস ফোর্ড জানান, কয়েকটি অভিযোগ পাওয়ার পর পরিদর্শকেরা জ্যামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন করেন। সেখানে স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় মুসল্লিদের নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকি দেখা দেয়। এ ব্যবস্থা স্থাপন না করা পর্যন্ত সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

ফোর্ড বলেন, স্প্রিংকলার স্থাপনের কাজ শেষ হলে সেন্টার কর্তৃপক্ষকে দমকল বিভাগকে জানাতে হবে। এরপর আবার পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তার শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই করা হবে। সব শর্ত পূরণ হলে প্রতিষ্ঠানটিকে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানটির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফোর্ড বলেন, জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের দায়িত্ব। আজ একজন মুসল্লি নিরাপদে থাকলে আগামীকালও তিনি নামাজে অংশ নিতে পারবেন।

জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ড ও কার্যনির্বাহী কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানান, সেন্টারে স্প্রিংকলার স্থাপনের কাজ আগে থেকেই চলছিল। কর্তৃপক্ষ আশা করেছিল, পরবর্তী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে। তবে এর আগেই শুক্রবার জুমার নামাজের আগে কার্যক্রম বন্ধের নির্দেশ আসে।

দেলোয়ার বলেন, ভবনের নির্মাণকাজ পুরোদমে চলছিল এবং পরিচালনা কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছিল। এ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কোনো দুর্ঘটনাও ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

মুসল্লিরা সেন্টারে জুমার নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে নামাজের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। এ সময় নিয়মিত মুসল্লিদের কাছাকাছি মসজিদগুলোতে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন তিনি।

জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ প্রকল্পের মূল লক্ষ্য নামাজ ও ধর্মীয় শিক্ষার জন্য জায়গা বাড়ানো। প্রকল্পের পরিকল্পনায় রয়েছে হিফজ বিভাগ দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় স্থানান্তর, প্রায় ১৮০ জন মুসল্লির জন্য অতিরিক্ত নামাজের জায়গা তৈরি, ভবনের পুরোনো ও নতুন অংশের মধ্যে সংযোগব্যবস্থার উন্নয়ন এবং একটি লিফট স্থাপন।

প্রকল্পের অবশিষ্ট কাজের অর্থ সংগ্রহে গত ২৪ অক্টোবর তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানে অনুদান ও অনুদানের প্রতিশ্রুতি মিলিয়ে প্রায় ১০ লাখ ডলার পাওয়া যায়।

❤️
👏
🙂
😞

নিউইয়র্কে বাংলাদেশি পরিচালিত মসজিদসহ মুসলিম সেন্টার বন্ধ করল সিটি প্রশাসন

প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭