ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ইনকিলাব মঞ্চে দমন-পীড়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 40

‘জুলাই ঐক্য’ আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: সংগৃহীত

সরকারের একটি মহল আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গতকাল রাজপথে যে ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, তার দায় সরাসরি এই সরকারের।

শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’ আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার, হত্যাকাণ্ডে জড়িতদের ভারতের আশ্রয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় (আইসিসি) ভারতের আধিপত্য, বিগত চারটি জাতীয় নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র‍্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির আয়োজন করে জুলাই ঐক্য।

জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সংগঠনটির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।

জুলাই ঐক্যর কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,সরকারের একটি মহল নির্বাচন বানচালের উদ্দেশ্যে গতকাল শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই। যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ আন্তর্জাতিক কোনো সংস্থা বা জাতিসংঘের মাধ্যমে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত চেয়েছে এবং সরকারকে এ বিষয়ে চিঠি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছে। কিন্তু প্রশাসনের কিছু সদস্য ও সরকারের কিছু লোক অতিউৎসাহী হয়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুস জুবাহ এবং ‘জুলাই ঐক্য’র সংগঠক ইসরাফিল ফরাজীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ইনকিলাব মঞ্চে দমন-পীড়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশঃ ০৮:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬