ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব হানিফ সংকেত পেলেন স্বাধীনতা পুরস্কার

বিনোদন ডেস্ক
  • প্রকাশঃ ০৭:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 3

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বাধীনতা পুরস্কার নিচ্ছেন হানিফ সংকেত (বামে) । ছবি: সংগৃহীত

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব কে এম হানিফ (হানিফ সংকেত)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি এ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করেন।

এর আগে গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে সংস্কৃতি অঙ্গন থেকে এ পুরস্কারের জন্য মনোনীত হন হানিফ সংকেত।

পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এই বরেণ্য ব্যক্তিত্ব। এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, এই অর্জন তার একক নয়; বরং দীর্ঘ সাংস্কৃতিক যাত্রায় যাঁদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেয়েছেন, তাদের সবার অবদান রয়েছে।

তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যেতে চান। এই পুরস্কার তাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, হানিফ সংকেত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে টেলিভিশন উপস্থাপনা, নির্মাণ, লেখালেখি, প্রযোজনা, সংগীত ও অভিনয়ের সঙ্গে যুক্ত। বিশেষ করে তিন দশকের বেশি সময় ধরে তার উপস্থাপনায় প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সমাজের নানা অসংগতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দর্শকদের কাছে তুলে ধরছে।

শেয়ার করুন

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব হানিফ সংকেত পেলেন স্বাধীনতা পুরস্কার

প্রকাশঃ ০৭:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬