ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহামায় ছেলের বিয়েতে যাচ্ছেন না ট্রাম্প, কারণ জানালেন নিজেই

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১২:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 6

ডোনাল্ড ট্রাম্প-এর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বিয়ে করতে যাচ্ছেন। কনে বেটিনা অ্যান্ডারসন। সপ্তাহান্তে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামা-র একটি ছোট দ্বীপে অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের আয়োজন। তবে এ পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না প্রেসিডেন্ট ট্রাম্প নিজে।

মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, বিয়ের আয়োজনটি খুবই সীমিত পরিসরে রাখা হয়েছে। বর-কনের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্য মিলিয়ে অতিথির সংখ্যা ৫০ জনেরও কম হতে পারে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ছেলে ডন জুনিয়র ও পরিবারের নতুন সদস্য বেটিনার পাশে থাকতে খুব চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রীয় নানা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের কারণে সেখানে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “এ গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউস-এ আমার উপস্থিত থাকা জরুরি। ডন ও বেটিনাকে অভিনন্দন।”

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, তিনি বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন। তবে সে সময় তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ব্যস্ত থাকায় সময় অনুকূলে নেই।

সিএনএনকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হবু দম্পতি বিয়ের অনুষ্ঠানটি সংবাদমাধ্যমের নজর থেকে দূরে রেখে একান্ত ব্যক্তিগতভাবে আয়োজন করতে চেয়েছিলেন। প্রেসিডেন্টের উপস্থিতি থাকলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, গণমাধ্যমের ভিড় ও আনুষ্ঠানিকতা বেড়ে যেত, যা অতিথিদের জন্যও অসুবিধার কারণ হতে পারত।

সূত্র অনুযায়ী, ট্রাম্প জুনিয়রের ভাইবোনেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ভেনেসা ট্রাম্প-কে বিয়ে করেছিলেন। ১২ বছরের সংসারের পর ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে তিনি কিম্বার্লি গিলফয়েল-এর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০২০ সালে তাঁদের বাগদান হয়। তবে কয়েক বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়।

শেয়ার করুন

বাহামায় ছেলের বিয়েতে যাচ্ছেন না ট্রাম্প, কারণ জানালেন নিজেই

প্রকাশঃ ১২:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬