ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে ওটিটি প্ল্যাটফর্মসহ ছয় দফা দাবি জানালেন কমল হাসান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৪:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 2

একসময় সহকর্মী ছিলেন। এখন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নতুন রাজনৈতিক পরিচয়ে থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করে তামিল চলচ্চিত্রশিল্পের নানা সংকট ও সম্ভাবনা নিয়ে ছয় দফা দাবি তুলে ধরেছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।

গত শনিবার টিভিকে সদর দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়ের হাতে স্মারকলিপি তুলে দেন কমল হাসান। সেখানে তামিল সিনেমাশিল্পের বর্তমান সংকট, ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার এবং পাইরেসির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপির অন্যতম আলোচিত প্রস্তাব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে একটি ওটিটি প্ল্যাটফর্ম চালুর দাবি। কমল হাসানের মতে, সরকার পরিচালিত একটি ওটিটি প্ল্যাটফর্ম থাকলে স্বল্প মূল্যে তামিল সিনেমা, স্বাধীন চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি মনে করেন, এতে আঞ্চলিক কনটেন্টের প্রসার ঘটবে এবং ছোট নির্মাতারাও নির্ভরযোগ্য প্রদর্শনমাধ্যম পাবেন।

তামিল চলচ্চিত্রশিল্পকে চাঙা করতে বিনোদন কর প্রত্যাহারের দাবিও জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে স্থানীয় সংস্থাগুলোর আরোপ করা ৪ শতাংশ বিনোদন কর প্রযোজক, পরিবেশক ও হলমালিকদের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

পাইরেসি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে কমল হাসান বলেন, পাইরেসি হাজারো শিল্পী, কলাকুশলী ও প্রযোজকের শ্রম নষ্ট করে দিচ্ছে। এ কারণে তামিলনাড়ু পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অধীনে আলাদা অ্যান্টি-পাইরেসি ইউনিট গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে দ্রুত পাইরেটেড কনটেন্ট অপসারণের ক্ষমতা ওই ইউনিটকে দেওয়ার কথাও বলেন।

সিনেমা হলগুলোর ব্যবসা সচল রাখতে প্রতিদিন পাঁচটি শো পরিচালনার অনুমতির দাবিও ছিল স্মারকলিপিতে। পাশাপাশি তামিলনাড়ুতে মুক্তি পাওয়া সব সিনেমার জন্য বাধ্যতামূলক আট সপ্তাহের ওটিটি উইন্ডো রাখার প্রস্তাব দেন কমল হাসান। অর্থাৎ সিনেমা মুক্তির আট সপ্তাহের আগে কোনো ছবি ওটিটিতে মুক্তি দেওয়া যাবে না।

কমল হাসানের মতে, এতে হলমালিক ও পরিবেশকেরা আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।

চলচ্চিত্র প্রযোজনা প্রণোদনা স্কিম চালুর দাবিও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের উদ্যোগ তামিলনাড়ুকে আবারও ভারতের প্রধান চলচ্চিত্র প্রযোজনা কেন্দ্র হিসেবে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। একই সঙ্গে কর্মসংস্থান ও পর্যটনশিল্পও উপকৃত হবে।

রাজনৈতিক দিক থেকেও এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কমল হাসানের দল মাক্কাল নিধি মইয়াম সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেয়নি। তবে দলটি ডিএমকে জোটের অংশ ছিল।

অন্যদিকে অভিনেতা থেকে রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া জোসেফ বিজয় বর্তমানে তামিল রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। ফলে এই বৈঠক চলচ্চিত্রশিল্পের ভবিষ্যতের পাশাপাশি রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ নিয়েও আলোচনা তৈরি করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

শেয়ার করুন

মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে ওটিটি প্ল্যাটফর্মসহ ছয় দফা দাবি জানালেন কমল হাসান

প্রকাশঃ ০৪:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬