ঢাকা ১২:৫০ , Tue, ১১ Aug ২০২৬

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নূজহাত নাছিম
  • প্রকাশঃ ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৬
  • / 5
ছবি: বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা

প্রজন্মকথা বিদেশে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ও অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত অন্যান্য খরচ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে শিক্ষার্থী বা তাঁর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মগুলোর কার্ডের মাধ্যমে অর্থ গ্রহণের প্রবণতা এবং শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি ছাড়াও অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। কার্ডটি শিক্ষার্থীর নিজের নামে অথবা তাঁর শিক্ষার খরচ বহনকারী ব্যক্তির নামে ইস্যু করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষা-সংক্রান্ত এসব বৈদেশিক মুদ্রার লেনদেন আলাদাভাবে হিসাব করা হবে। ফলে কার্ডের মাধ্যমে অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধ বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধার সঙ্গে সমন্বয় করা হবে না।

তবে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক বিধিবিধান ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে, কার্ডের মাধ্যমে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা হচ্ছে।

এ ছাড়া প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ‘পারপাস কোড’ ব্যবহার করে এসব লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ম অনুযায়ী প্রতিবেদন করতে হবে।

নতুন এই ব্যবস্থার ফলে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত বৈদেশিক অর্থ পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের একটি আনুষ্ঠানিক সুযোগ তৈরি হলো।

❤️
👏
🙂
😞

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৬