ঢাকা ০২:৪০ , Tue, ১৮ Aug ২০২৬
বিশ্বসমাচার
নিউইয়র্ক

নিউইয়র্কে ৯ ডলারের যানজট ফি, এক বছর পরও বায়ুদূষণে উল্লেখযোগ্য পরিবর্তন নেই

নিউইয়র্ক প্রতিনিধি
  • প্রকাশঃ ১৮ অগাস্ট ২০২৬, ০২:০২
  • / 2
নিউ ইয়র্ক সিটিতে যানজট নিরসনমূলক মূল্য নির্ধারণ ব্যবস্থা (কনজেশন প্রাইসিং) বিষয়ক এক ​​সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ছবি: এএফপি

নিউইয়র্ক, ১৮ আগস্ট, (প্রজন্ম কথা) – যানজট কমানো ও বায়ুর মান উন্নত করার লক্ষ্যে নিউইয়র্ক সিটিতে চালু করা ৯ ডলারের যানজট ফি কার্যকরের এক বছর পরও ম্যানহাটনের বায়ুদূষণে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ম্যানহাটনের যানজট নিয়ন্ত্রণ এলাকায় যানবাহন সংশ্লিষ্ট চার ধরনের দূষণকারী উপাদান বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে ফি চালুর পর সামগ্রিক দূষণের মাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। ফি চালুর সঙ্গে বায়ুদূষণ কমার সরাসরি ও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য প্রমাণও পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ অবশ্য বলেছে, যানজট ফি চালুর প্রভাব নিয়ে বায়ুর মানের ওপর এটি এখন পর্যন্ত শহরের সবচেয়ে বিস্তৃত পর্যালোচনা। প্রতিবেদনে যান চলাচল কমে আসা, গণপরিবহনে উন্নতি এবং যানবাহনের শব্দ কমার মতো পরিবর্তনকে কর্মসূচিটির ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যানজট ফি চালুর পর সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল প্রায় ১১ শতাংশ কমেছে। তবে শহরের মোট বায়ুদূষণের মাত্র প্রায় ১০ শতাংশ যানবাহন থেকে আসে। ফলে গাড়ির সংখ্যা কমলেও সামগ্রিক বায়ুর মানে তার প্রভাব সীমিত থাকার সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্কে বায়ুদূষণের বড় উৎসগুলোর মধ্যে রয়েছে ভবন গরম রাখা ও গরম পানি সরবরাহের জন্য জ্বালানি পোড়ানো। রেস্তোরাঁ এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকেও উল্লেখযোগ্য পরিমাণ নির্গমন হয়। এ কারণে যানজট কমলেও শহরের সামগ্রিক বায়ুদূষণ কমাতে শুধু গাড়ির সংখ্যা হ্রাস যথেষ্ট নয় বলে প্রতিবেদনের তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যায়।

ম্যানহাটনের ৬০তম স্ট্রিট ও এর নিচের এলাকায় নির্ধারিত যানজট নিয়ন্ত্রণ অঞ্চলে প্রবেশকারী যাত্রীবাহী গাড়ির ওপর এই ফি আরোপ করা হয়েছে। ই-জেডপাস ব্যবহারকারীদের জন্য কর্মব্যস্ত সময়ে দিনে একবার ৯ ডলার দিতে হয়।

কর্মদিবসে সকাল ৫টা থেকে রাত ৯টা এবং সপ্তাহান্তে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই হার কার্যকর। অন্য সময়ে ফি ২ দশমিক ২৫ ডলার। ই-জেডপাস না থাকা চালকদের ডাকযোগে বিল পাঠানো হলে তাদের কাছ থেকে প্রচলিত হারের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি নেওয়া হতে পারে।

এই কর্মসূচির অন্যতম বিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবহনমন্ত্রী শন ডাফিও এর সমালোচনা করেছেন। তিনি এর আগে যানজট ফিকে শ্রমজীবী মানুষ ও ছোট ব্যবসার মালিকদের জন্য অন্যায্য বোঝা বলে মন্তব্য করেছিলেন। ট্রাম্প প্রশাসন বাইডেন আমলে অনুমোদিত এই কর্মসূচির কেন্দ্রীয় অনুমোদন প্রত্যাহারের চেষ্টা করেছিল। তবে মার্চে একটি ফেডারেল আদালত ওই উদ্যোগকে বেআইনি বলে রায় দেন।

অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল কর্মসূচিটির পক্ষে রয়েছেন। মার্চে তিনি দাবি করেন, প্রথম বছরে যানজট কমেছে, যাতায়াতের সময় কমেছে, সড়ক নিরাপত্তা বেড়েছে এবং বায়ুর মান উন্নত হয়েছে। একই সঙ্গে গণপরিবহন উন্নয়নে অর্থও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

হকুল ২০২৫ সালের মার্চে বলেন, যানজট নিয়ন্ত্রণ কর্মসূচি বৈধ, কার্যকর এবং এটি চালু থাকবে। তবে স্বাস্থ্য বিভাগের নতুন প্রতিবেদনে বায়ুর মানে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য উন্নতি না পাওয়ায় কর্মসূচির সমালোচকেরা আবারও প্রশ্ন তুলেছেন, পরিবেশগত সুফলের যে প্রত্যাশা দেখিয়ে এই ফি চালু করা হয়েছিল, তা কতটা অর্জিত হয়েছে।

অনলাইনে কয়েকজন সমালোচক হকুলের ২০২৩ সালের বক্তব্যও সামনে এনেছেন। তখন তিনি যানজট ফি চালুর ফলে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় যানবাহন ১৫ থেকে ২০ শতাংশ কমার পাশাপাশি বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমার প্রত্যাশার কথা বলেছিলেন। এদিকে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ ও গভর্নর হকুলের কার্যালয় এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

❤️
👏
🙂
😞

নিউইয়র্কে ৯ ডলারের যানজট ফি, এক বছর পরও বায়ুদূষণে উল্লেখযোগ্য পরিবর্তন নেই

প্রকাশঃ ১৮ অগাস্ট ২০২৬, ০২:০২