ঢাকা ০৬:৪৮ , Tue, ০১ Sep ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী শহর ফ্রেমন্ট, শীর্ষ পাঁচে আরও যেসব শহর

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ৩১ অগাস্ট ২০২৬, ২০:০৭
  • / 9
ফাইল ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী শহর হিসেবে উঠে এসেছে ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট। ওয়ালেটহাবের নতুন এক গবেষণায় দেশটির ১৮২টি বড় শহরের জীবনযাপন, মানসিক ও শারীরিক সুস্থতা, আয় ও কর্মসংস্থান, কমিউনিটি ও পরিবেশসহ ২৯টি সূচক বিশ্লেষণ করে ফ্রেমন্টকে শীর্ষে রাখা হয়েছে।

সান ফ্রান্সিসকো উপসাগরের দক্ষিণ-পূর্ব তীরে অবস্থিত ফ্রেমন্ট মানসিক ও শারীরিক সুস্থতার সূচকে প্রথম হয়েছে। হাঁটার উপযোগী পরিবেশ, নাতিশীতোষ্ণ আবহাওয়া, খেলাধুলায় বাসিন্দাদের অংশগ্রহণ এবং প্রায় ৮২ বছর গড় আয়ু শহরটির এই অবস্থানে ভূমিকা রেখেছে।

ফ্রেমন্টের বাসিন্দাদের আর্থিক অবস্থানও তুলনামূলকভাবে শক্তিশালী। গবেষণায় দেখা গেছে, শহরটির ৮০ শতাংশ পরিবারের বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের বেশি। তবে আয় ও কর্মসংস্থান সূচকে ফ্রেমন্টের অবস্থান ৮৯তম।

শীর্ষ পাঁচের শহর

ফ্রেমন্টের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তর ডাকোটার বিসমার্ক। তৃতীয় অ্যারিজোনার স্কটসডেল, চতুর্থ ভারমন্টের সাউথ বার্লিংটন এবং পঞ্চম স্থানে রয়েছে উত্তর ডাকোটার ফার্গো।

শীর্ষ পাঁচে উত্তর ডাকোটার দুই শহরের অবস্থান গবেষণার উল্লেখযোগ্য দিক। সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়াকে সুখী জীবনযাপনের সঙ্গে যুক্ত করা হলেও গবেষণার ফল বলছে, আবহাওয়াই সুখের একমাত্র নির্ধারক নয়।

বিসমার্ক কমিউনিটি ও পরিবেশ সূচকে প্রথম হয়েছে। গবেষণায় শহরটির বাসিন্দাদের পারস্পরিক সংযোগ এবং নিজেদের কমিউনিটি নিয়ে সন্তুষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে। বড় শহরের তুলনায় অপেক্ষাকৃত কম ব্যস্ত জীবনযাপন বাসিন্দাদের অবসর, পরিবার ও ব্যক্তিগত আগ্রহের জন্য বেশি সময় দেওয়ার সুযোগ তৈরি করছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

শীর্ষ ১০-এ আরও যেসব শহর

সেরা দশের বাকি শহরগুলো হলো কানসাসের ওভারল্যান্ড পার্ক, দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টন, ক্যালিফোর্নিয়ার আরভিন, অ্যারিজোনার গিলবার্ট এবং ক্যালিফোর্নিয়ার সান হোসে।

নিউইয়র্কের কাছাকাছি শহরগুলোর মধ্যে নিউ জার্সির জার্সি সিটি ৩১তম এবং ইয়ঙ্কার্স ৩৮তম অবস্থানে রয়েছে। তবে মানসিক ও শারীরিক সুস্থতার সূচকে এই দুই শহর তাদের সামগ্রিক অবস্থানের তুলনায় এগিয়ে রয়েছে। এই সূচকে জার্সি সিটি ১৬তম এবং ইয়ঙ্কার্স ১৮তম হয়েছে।

জার্সি সিটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, গবেষণায় বিশ্লেষণ করা ১৮২টি শহরের মধ্যে সেখানে বিষণ্নতার হার সবচেয়ে কম পাওয়া গেছে। আত্মহত্যার হারেও শহরটি দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী শহর ফ্রেমন্ট, শীর্ষ পাঁচে আরও যেসব শহর

প্রকাশঃ ৩১ অগাস্ট ২০২৬, ২০:০৭