ঢাকা ০৭:২৩ , Sat, ২১ Nov ২০২৬
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস

মুশফিকুর রহমান যুক্তরাষ্ট্র
  • প্রকাশঃ ২১ নভেম্বর ২০২৬, ১৯:১৪
  • / 6
যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট রিসার্চ এক্সপো-২০২৬-এ ‘মোস্ট কম্পেলিং প্রজেক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশি গবেষক ও প্রকৌশলী মো. ফেরদৌস ওয়াহিদ। ছবি: প্রজন্ম কথা

যুক্তরাষ্ট্র (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট রিসার্চ এক্সপো-২০২৬-এ ‘মোস্ট কম্পেলিং প্রজেক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলার সন্তান পিএইচডি গবেষক ও প্রকৌশলী মো. ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ প্রেসিডেনশিয়াল ফেলোশিপের জন্য টানা দুই শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে নলটন হলে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েট রিসার্চ এক্সপো-২০২৬। এতে বিভিন্ন গবেষণা প্রস্তাব ও সারসংক্ষেপ থেকে নির্বাচিত ৩০টি গবেষণা পোস্টার উপস্থাপন করা হয়। গবেষণার গুরুত্ব, মৌলিকত্ব ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় কলেজ অব ইঞ্জিনিয়ারিং এবং নলটন স্কুল অব আর্কিটেকচারের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সরাসরি ভোটে একমাত্র বিজয়ী হিসেবে নির্বাচিত হন ফেরদৌস।

তাঁর গবেষণার শিরোনাম ‘এআই-ড্রিভেন স্ট্রাকচারাল পারফরম্যান্স প্রেডিকশন ফর রিইনফোর্সড কংক্রিট মেম্বারস উইথ ডিসকন্টিনিউটিজ’। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত কম্পিউটেশনাল মডেলিং ব্যবহার করে জটিল কংক্রিট কাঠামোর শক্তি এবং অভ্যন্তরীণ আচরণ পূর্বানুমানের পদ্ধতি তৈরি করা হচ্ছে।

দশ ধরনের কাঠামোর ৯২টি বেঞ্চমার্ক কেস যাচাই এবং ৮৬৪টি ডিপ বিম বিশ্লেষণের ভিত্তিতে তৈরি তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল লোড বহনক্ষমতা পূর্বানুমানে প্রায় ০.৯৯ আর-স্কয়ার্ড অর্জন করেছে। পাশাপাশি কাঠামোর অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার চিত্রভিত্তিক পূর্বানুমানে প্রায় ৯৮ শতাংশ পিক্সেল নির্ভুলতা পেয়েছে মডেলটি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রকৌশল সফটওয়্যার প্রতিষ্ঠান আইডিয়া স্ট্যাটিকার অর্থায়ন ও সহযোগিতায় প্রতিষ্ঠানটির সফটওয়্যার যাচাই ও বৈধতা নিরূপণ, প্রযুক্তিগত সমস্যা শনাক্ত ও সমাধান এবং আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের এসিআই ৩১৮ নকশা বিধির সঙ্গে সামঞ্জস্য উন্নয়নেও কাজ করেছেন ফেরদৌস। পরীক্ষামূলক ফলাফল, স্ট্রাট-অ্যান্ড-টাই পদ্ধতি এবং অ্যাবাকাস সফটওয়্যারের ফলাফলের সঙ্গে তুলনা করে নিজের বিশ্লেষণ পদ্ধতির নির্ভরযোগ্যতা মূল্যায়ন করেছেন তিনি।

আইডিয়া স্ট্যাটিকা তাদের ওয়েবসাইটে ফেরদৌস ও তাঁর গবেষণা তত্ত্বাবধায়কদের নামসহ গবেষণাটি প্রকাশ করেছে। এ ছাড়া ২০২৫ সালের জনপ্রিয় প্রকৌশলবিষয়ক প্রকাশনার সংকলনেও স্থান পেয়েছে তাঁর গবেষণা। প্রতিষ্ঠানটির সফটওয়্যার বিশ্বের ১১৭টির বেশি দেশে ব্যবহৃত হয়। গত ১২ মাসে প্রতিষ্ঠানটির সামগ্রিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ১৭৩।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ওহাইও তাঁকে ‘গ্র্যাজুয়েট এডুকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করে। ওহাইও অঙ্গরাজ্যের যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে প্রতিবছর মাত্র একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। জটিল রিইনফোর্সড কংক্রিট ওয়াকিং কলামের ওপর গবেষণার জন্য এ স্বীকৃতি পান ফেরদৌস।

এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভাগের একমাত্র শিক্ষার্থী হিসেবে এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষেও বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ প্রেসিডেনশিয়াল ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন তিনি। ২০২৬ সালের শরৎ সেমিস্টারের জন্য পেয়েছেন বিভাগীয় ফেলোশিপও।

বিজ্ঞাপন

পিএইচডি পর্যায়ের সব কোর্সে সর্বোচ্চ ৪.০০ জিপিএ অর্জন করেছেন ফেরদৌস। তাঁর তৈরি ম্যাথক্যাড ও পাইথন প্রোগ্রামিংভিত্তিক শিক্ষাসামগ্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পাঠদানে ব্যবহার করছেন। অধ্যাপক প্যাট্রিক বাসাল ভূমিকম্প-সংক্রান্ত ফাউন্ডেশন নকশার একটি কোর্সে তাঁর তৈরি উপকরণ ব্যবহার করছেন। ফ্র্যাকচার মেকানিক্সের পাঠদানেও ব্যবহৃত হচ্ছে তাঁর তৈরি বিশ্লেষণ উপকরণ।

প্রায় দেড় শিক্ষাবর্ষ কংক্রিট ও স্টিল স্ট্রাকচারসের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন।

ফেরদৌস ওয়াহিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে বাংলাদেশের সোনারগাঁও ইউনিভার্সিটিতে প্রায় সাত বছর শিক্ষকতা করেন। সেখানে বিভাগীয় সমন্বয়কারী ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি কাঠামোগত প্রকৌশল পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি।

২০২৩ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গবেষণা শুরু করেন ফেরদৌস। ২০২৪ সালে সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক হালিল সেজেন, সহ-তত্ত্বাবধায়ক ড. আলী নাসিরি এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগী আইডিয়া স্ট্যাটিকার ড. লুকাশ ববেক।

বিজ্ঞাপন

গবেষণার পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল খাতেও অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছেন ফেরদৌস। এ উদ্দেশ্যে তিনি ‘স্ট্রুমেট্রিক্স’ নামে একটি প্রকৌশল প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর প্রকৌশলী ও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাঠামোগত বিশ্লেষণ, ভূমিকম্প-প্রতিরোধী নকশা, ভূমিকম্পের পর কাঠামোর নিরাপত্তা মূল্যায়ন, স্মার্ট সেন্সর এবং কাঠামোগত পর্যবেক্ষণ প্রযুক্তি তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।

ফেরদৌস জানান, আইডিয়া স্ট্যাটিকার মতো বিশেষায়িত প্রকৌশল সফটওয়্যারের একটি লাইসেন্সের বার্ষিক ব্যয় প্রায় ৫ হাজার ৫৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ফলে দেশের অনেক প্রকৌশলীর জন্য এ ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার ব্যয়বহুল। তাই বাংলাদেশের প্রকৌশলীদের কাছে উন্নত প্রযুক্তি আরও সাশ্রয়ী ও সহজলভ্য করাই তাঁর অন্যতম লক্ষ্য।

নিজের অর্জনের পেছনে বাংলাদেশের মানুষের অবদানের কথা স্মরণ করে ফেরদৌস বলেন, দেশের জনগণের করের অর্থে পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয় ডুয়েটে স্নাতক সম্পন্ন করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। দেশের মানুষের অবদানে অর্জিত শিক্ষার প্রতিদান দেওয়ার একটি আজীবন দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশকে গভীরভাবে অনুভব করেন এই গবেষক। পৃথিবীর যেখানেই তাঁর কর্মজীবন গড়ে উঠুক, নিজের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও পেশাগত অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে চান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস

প্রকাশঃ ২১ নভেম্বর ২০২৬, ১৯:১৪