ঢাকা ০৮:৩৯ , Tue, ২৪ Nov ২০২৬
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি নারীদের সংগঠন এসবিডব্লিউএনের নতুন নেতৃত্বে নিগার আফরোজা

কাবেরী চক্রবর্তী
  • প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪
  • / 10
সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের (এসবিডব্লিউএন) নবনির্বাচিত নির্বাহী কমিটি। ছবি: প্রজন্ম ক

সিডনি (প্রজন্ম কথা) – অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি নারীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের (এসবিডব্লিউএন) নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন নিগার আফরোজা। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিজওয়ানা আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমা ওয়ালেস তাসনিম এবং কোষাধ্যক্ষ হয়েছেন আলিশা হক।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবিত ফারিজমা ইফতেখার, মুশফিকা আহমেদ, ফারাহ হোসেন, ফারহানা রহমান ও ইমরানা শরীফ। উপদেষ্টা হিসেবে থাকছেন প্রতিষ্ঠাতা ড. নাহিদ সায়মা

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. নাহিদ সায়মা নতুন কমিটির উপদেষ্টা এবং আজীবন সদস্য হিসেবে যুক্ত থাকছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা ভবিষ্যতে এসবিডব্লিউএনের কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

নতুন কমিটি জানিয়েছে, বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন, কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি উদ্‌যাপনে তারা সম্মিলিতভাবে কাজ করবে। পাশাপাশি নারী, পরিবার, প্রবীণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থবহ সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনটির মতে, এসবিডব্লিউএন নারীদের পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ, নিজেদের মতামত তুলে ধরা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি প্ল্যাটফর্ম।

নতুন নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের আগের অর্জন ও ভিত্তিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছে। একই সঙ্গে সাবেক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নতুন নেতৃত্বের প্রত্যাশা, সবার সহযোগিতা ও অংশগ্রহণে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে নারীদের সম্পৃক্ততা, ক্ষমতায়ন এবং সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি নারীদের সংগঠন এসবিডব্লিউএনের নতুন নেতৃত্বে নিগার আফরোজা

প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪