ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন

  • প্রকাশঃ ১০:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 152

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুটি আন্তঃজেলা মাদকচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (২৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়লাডাঙ্গা গ্রামের মো. রাসেল (২৬) এবং একই থানার পাকাটুলা গ্রামের মো. বাবু হোসেন (২৫)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ট্রাকে করে গাঁজা পাচারকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা গাঁজার পরিমাণ আনুমানিক ৭০ কেজি।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদক:মোঃ করিম উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন

প্রকাশঃ ১০:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫