ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না”—ঠাকুরগাঁওয়ে দৃঢ় প্রত্যয়ে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 104

নিজ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে দৃঢ় কণ্ঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এ দেশেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু হবে। নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না।”

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দেবে, নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। একই সঙ্গে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, মসজিদ ও মন্দিরের সার্বিক উন্নয়ন হবে।

নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এটা আমার শেষ নির্বাচন। তাই শেষবারের মতো আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিন।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। জনগণ গণভোটের সনদ বোঝে না। সব সংস্কারে আমরা রাজি, কিন্তু যে সংস্কার জনগণের ক্ষতি করে, তা সংসদে গিয়েও আমরা সমর্থন করব না।

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না, তারা শুধু চায় ভোট দিতে—‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। বর্তমান সরকার জনগণের নয়, তাই তারা জনগণের কষ্ট বোঝে না।”

কৃষকবান্ধব উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ধানের ন্যায্য দাম দেওয়া হবে এবং নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষ বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন, দাঁড়িপাল্লাও নির্বাচন করছে। এবার ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করুন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না”—ঠাকুরগাঁওয়ে দৃঢ় প্রত্যয়ে মির্জা ফখরুল

প্রকাশঃ ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫