ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক

রাকিবুল হাসান মুন্না । ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 118

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে আগ্নেয়াস্ত্রসহ দুই এনসিপি নেতাকে আটক করেছে স্থানীয় জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটক ব্যক্তিরা হলেন—মো. রাগিব এবং তুষার।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে কাওছার একাডেমির সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে এগিয়ে এলে রাগিব ও তুষার পরিস্থিতির একপর্যায়ে উত্তেজিত হয়ে পিস্তল বের করে গুলি করার হুমকি দেন। এসময় উপস্থিত ছাত্র-জনতা তাদের ধাওয়া করে আটক করে গণধোলাই দেন এবং পরে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী মো. আব্দুল হাকিম বলেন,
আগের একটি মারামারির জেরে অর্ত নামে এক যুবকের ওপর মোটরসাইকেলে এসে হামলা চালানো হয়। তখন পরিস্থিতি ঠেকানোর সময় ভুক্তভোগীর মামা পরিচয়ে দু’জন এসে পিস্তল বের করেন। পরে সবাই মিলে তাদের ধরে ফেলে।

ঘটনার বিষয়ে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক বলেন,
আটক দুজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় পুলিশ টহল জোরদার করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক

প্রকাশঃ ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫